বিশেষ অভিযান চালিয়ে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের শক্তিনগর এলাকা থেকে উদ্ধার করল চুরি যাওয়া সোনার অলঙ্কার, টিভি ও কিছু বাসনপত্র। গ্রেপ্তার করা হয় বিক্রম সাউ নামে এক যুবককে। ধৃতকে আজ রায়গঞ্জ আদালতে পেশ করা হয়েছে। রায়গঞ্জ থানার আইসি সুমন্ত বিশ্বাস বলেন, " গতকাল রাতে বিশেষ অভিযান চালিয়ে রায়গঞ্জ শহরের শক্তিনগর এলাকা থেকে দুই ভরি সোনার গহনা, দুটি এলিডি টিভি, কাঁসা পেতলের বাসনপত্র উদ্ধার করা হয়। এগুলো বিভিন্ন সময়ে চুরি গিয়েছিল। এই ঘটনায় বিক্রম সাউ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
উত্তরদিনাজপুর